প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাইয়ের গণ-হত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা জোটের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল ৫টায় মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে স্থানীয় ফুটওভার ব্রিজের নিচে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের গণ-হত্যাসহ সকল গুম ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সাথে জনগণের ভোটের অধিকার সুসংহত করতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন