প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কারিগরি ত্রুটি মেরামতের পর প্রায় দুই সপ্তাহের বিরতির পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার গতকাল রাত থেকে চালু হয়েছে। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।
বুধবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।
তিনি জানিয়েছেন, তাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটে। দেশি এবং বিদেশি প্রকৌশলীরা সেটি মেরামতে অক্লান্তভাবে কাজ করেছেন। ফলে রাত থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।
কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকের তথ্য অনুযায়ী, টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি বয়লার রাত থেকে চলতে শুরু করেছে। এর ফলে বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাসের সরবরাহ একলাফে না বাড়লেও বর্তমানে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি এও বলেন, তারা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছেন। আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক অবস্থায় এই সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটিতে থাকার কথা ছিল।
গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটেছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় সংকট চরম রূপ ধারণ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন