প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২ অক্টোবর ২০২৬ : চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনের দুইটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্র শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের মতে, বগিগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা নিয়মিত আড্ডা দিত। উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে একই স্থানে দুটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে বাংলাবাজার এলাকায় রেলের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত বন্দর স্টেশনের একটি ও আগ্রাবাদ স্টেশনের দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না, তবে আগুনের কারণে একটি বগির আংশিক ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা নিয়মিত আড্ডা দিত।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন