প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতির চরসীতা গ্রামে ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যাওয়া এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে আনিসুর রহমান মামুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে মামুনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মামুন রামগতি উপজেলার পূর্ব চরসীতা এলাকার এছাক পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তাকে পুলিশ সোমবার (১ জুন) বিকেলে একই এলাকা থেকে আটক করে। ভিকটিমের নানি বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়ি রামগঞ্জ উপজেলার হাজিরপাড়া এলাকায় থাকে। ঈদের ছুটিতে সে তার নানা বাড়ি রামগতির চরসীতা গ্রামে বেড়াতে যায়। সোমবার দুপুরে মামুন জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে মামুন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে মামুনকে আটক করে। রাতে ভিকটিমের নানি রামগতি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর নানা বলেন, "আমার নাতিন বেড়াতে এসেছিল। তাকে মামুন জোরপূর্বক ধর্ষণ করে। আমি মামুনের সর্বোচ্চ শাস্তি চাই।"
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আটক মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন