প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কাপিত ম্যাজিস্ট্রেট আদালত একটি বাংলাদেশি নির্মাণ শ্রমিককে সহকর্মীকে মারধর এবং হত্যার হুমকি দেয়ার দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
বৃহস্পতিবার, ২৫ জুন, আদালত সূত্রে পাওয়া তথ্য জানাচ্ছে, ৩১ বছর বয়সী বাংলাদেশি শ্রমিক জামান গত ২৪ মে কাপিত এলাকার একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের ক্যাম্পে এক স্বদেশী সহকর্মীকে ওপর হামলা করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে তিনি আদালতে ম্যাজিস্ট্রেট রোমারিও জোনইয়ের সামনে নিজের অপরাধ স্বীকার করেন।
আদালত দুটি পৃথক অপরাধের জন্য তাকে তিন মাস করে মোট ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ মে রাতের প্রায় ৯টা ১২ মিনিটে প্রকল্পের ক্যাম্প সাইটে অভিযুক্ত জামান ও তার সহকর্মীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে জামান ভুক্তভোগীর ডান চোখে ঘুষি মারেন, ফলে তিনি গুরুতর আহত হন। একই সময় তিনি প্রকাশ্যে ওই শ্রমিককে হত্যার হুমকি দেন, যা ঘটনাস্থলে উপস্থিত আরেক শ্রমিক শুনে ফেলেন।
তদন্তের সময় জানা যায়, কাজে অনিয়ম এবং মদ্যপান নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, জামান নিয়মিত মদ্যপান করেন এবং কাজে অবহেলা করেন। এ বিষয়ে সহকর্মী তাকে সতর্ক করে এবং তিরস্কার করলে জামান ক্ষিপ্ত হয়ে হামলা চালান।
মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রসিকিউটিং অফিসার এএসপি চ্যাং কোক সিয়ং শুনানি পরিচালনা করেন। তবে শুনানির সময় অভিযুক্ত জামানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন