প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয়তাবাদী যুবদলকে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখার জন্য আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, "যুবদল আপনাদেরই ভাই।" দলের সার্বিক স্বার্থ রক্ষার জন্য এবং তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের সব ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মৌলভীবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না আরও বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার প্রত্যয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে ধারণ করে প্রতিবছর দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন