ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘রাষ্ট্রের সহযোগিতা অসহায় মানুষের মাঝে সঠিকভাবে পৌঁছে দেব’ — খোকন তালুকদার


‘রাষ্ট্রের সহযোগিতা অসহায় মানুষের মাঝে সঠিকভাবে পৌঁছে দেব’ — খোকন তালুকদার

মাদারীপুরের ডাসারে অসহায় এবং দুঃস্থ ৪৭টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহ নির্মাণের মজুরি বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে ডাসার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: পূর্বধলায় মানববন্ধন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

এসময় খোকন তালুকদার বক্তব্য রাখেন এবং বলেন, “রাষ্ট্র থেকে যত সহযোগিতা আসবে, অসহায় মানুষের মাঝে আমরা তা সঠিকভাবে বণ্টন করে দেব। তারই ধারাবাহিকতায় আজ ডাসার উপজেলার অসহায় ও অভাবগ্রস্ত মানুষের হাতে সরকারের সহযোগিতা পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, সরকারের দেওয়া সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতিকুর রহমান আজাদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসের বলরুম নির্মাণ চালু রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২০ পি.এম


হোয়াইট হাউসের বলরুম নির্মাণ চালু রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

হোয়াইট হাউসে প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে একটি আধুনিক বলরুম নির্মাণ চলছে। এর নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে নিম্ন আদালত নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছিল। মূলত ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৮ হাজার ৪০০ বর্গমিটারের এই বিশাল বলরুম তৈরি করার কাজ চলছে। ১০ মাস ধরে চলা এই প্রকল্পের প্রায় ৬৫ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। কিন্তু গত সপ্তাহে আপিল বিভাগের একটি প্যানেল কাজ বন্ধ করার নির্দেশ দেয়। তাদের যুক্তি হলো, কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়া প্রেসিডেন্ট এ ধরনের বড় কাজ করতে পারেন না।

ঐতিহ্য রক্ষাকারীদের একটি সংগঠন এই নির্মাণ কাজের বিরোধিতা করে মামলা করেছিল। দুই বিচারপতির মতে, এটি কংগ্রেসের সিদ্ধান্তের বিষয়। তবে তৃতীয় বিচারপতি নিওমি রাও ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, একজন পথচারীর সৌন্দর্যের চিন্তাকে জাতীয় নিরাপত্তার তুলনায় বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।

ট্রাম্প প্রশাসনের দাবি হলো, হোয়াইট হাউস সংস্কারে প্রেসিডেন্টের স্বাধীন ক্ষমতা রয়েছে। বর্তমানে সাইটটি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সলিসিটর জেনারেল ডি. জন সায়ার আগামী ২১ আগস্টের আগেই নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে সুরক্ষিত এই বলরুমটি অতিসত্বর প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; সালিশে ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; সালিশে ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. জজ মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীনগর পূর্ব পাড়া গ্রামে নদীর পাড় সংলগ্ন জঙ্গল এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) ভুক্তভোগী শিশুর অসহায় কৃষক পিতা (৫৭) বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত জজ মিয়া আলীনগর গ্রামের মৃত আ. গফুরের ছেলে ও স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগসূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী শিশু (১১) নিজ বাড়ির পশ্চিমে নদীর পাড় ফারুক মিয়ার জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা জজ মিয়া শিশুটির মুখে গামছা পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির পরনের কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত জজ মিয়াকে হাতেনাতে আটক করে ভুক্তভোগীদের বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ বিষয়টি শালিস-বৈঠকের মাধ্যমে আপোস-মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তকে সেখান থেকে নিয়ে যায়।

এর পর ওইদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শিশুটির বাড়িতে একটি সালিশ বসিয়ে শিশুটির ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করে তাঁর পরিবারের নিকট ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় মাতব্বররা। টাকা নিয়ে আপোষ মিমাংসা করতে রাজি না হয়ে ১৪ আগস্ট শুক্রবার সকাল ৯ টার দিকে ধর্ষণের শিকার শিশুটিকে সাথে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন শিশুটির পিতা। এসময় তাদের সাথে ছিলেন শিশুর চাচা মো. নজরুল ইসলামসহ দুই নারী।

শিশুটির পিতা জানান, অভিযুক্ত জজ মিয়া পূর্বেও এলাকায় এ ধরনের জঘন্য অপকর্ম ঘটিয়েছে। ইতিপূর্বে তার বড় ভাইয়ের ছোট মেয়ের সাথেও সে একই ধরনের অপরাধ করেছিল। সে সময় স্থানীয় মাতব্বরদের জানানো হলেও বিচারের বিহিত করা হয়নি, যার সুযোগ নিয়ে সে পুনরায় এই বর্বর ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এলাকার মাতব্বররা বিচার করার কথা বলে সময় ক্ষেপণ করে ব্যর্থ হওয়ায় এবং বিবাদীকে মুক্ত করে নিয়ে যাওয়ায় থানায় এসে অভিযোগ দিতে বাধ্য হয়েছি। অভিযোগ দেওয়ার পর থেকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। অপর দিকে ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষীরাও রহস্যজনক কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এসে স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে। বর্তমানে তারা বিচারহীনতায় ভুগছেন দাবী করে স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের হস্তক্ষেপ কামনা করছেন।

অপর দিকে ভিকটিমের চাচা মো. নজরুল ইসলাম (৩৮) বলেন, থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর থেকে অভিযুক্ত জজ মিয়া লোকজন দিয়ে তাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিবাদীরা খুবই প্রভাবশালী লোক। তাদের ভয়ে আতংকে দিন পার করছে বলেও জানান তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এব্যাপারে জানতে অভিযুক্ত মো. জজ মিয়ার সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া না যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার খবর পেয়ে ভিকটিমের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গিয়েছি। অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নাই। তদন্ত সাপেক্ষে ধর্ষণের ঘটনা সত্যি হলে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ হলে তাকে সন্মানের সহিত মামলা থেকে অব্যাহতি চাই।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন ও এসআই অর্পণ বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা করেছি।
মামলা রুজু হওয়ার পক্রিয়ধীন। যেহেতু ধর্ষণের অভিযোগ দিয়েছেন ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে বলা যাবে ধর্ষণ নাকি ধর্ষণের চেষ্টা। আগামীকাল সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হবে এবং ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ডাকাতের রামদার আঘাতে তরকারি ব্যবসায়ী গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে রেফার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


গোমস্তাপুরে ডাকাতের রামদার আঘাতে তরকারি ব্যবসায়ী গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে রেফার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাতদলের হামলায় এক ভ্রাম্যমাণ তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে চৌডালা ইউনিয়নের পুসকুনি এলাকায়।

আহত ব্যবসায়ীর নাম শ্রী রাজপতি (৩৫)। তিনি ভোলাহাট উপজেলার নামো মূশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।

জানা গেছে, ওই রাতে, সন্ধ্যায়, রাজপতি যখন ওই এলাকার ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন, তখন ৩-৪ জনের একটি ডাকাতদল তার ওপর হঠাৎ হামলা করে। হামলার সময়ে ডাকাত দলের সদস্যরা রামদা দিয়ে তার পিঠে আঘাত করে। এর ফলে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকেন।

লোকজন তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশ অমান্য করে ধানের চারা উপরে ফেলে জমি দখলের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


আদালতের নির্দেশ অমান্য করে ধানের চারা উপরে ফেলে জমি দখলের চেষ্টা

রংপুরের পীরগাছা উপজেলার কেকোয়ান নবু এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে রোপণ করা ধানের চারা তুলে ফেলা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আতাউর আকন্দ বাদী হয়ে আদালতে করা অভিযোগ সূত্রঃ -এম আর নং-৮৮১/২৬ ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ বিজ্ঞ আদালতের স্মারক নং ১৬৭০/১(২) গত তারিখ ০৩/০৮/২০১৬, মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, আদালত ১৪৪ ধারা জারি করেছেন। তফসিলভুক্ত বনর্ণাঃ জেলাঃ রংপুর, থানাঃ পীরগাছা, মৌজা-কেকোয়ান নবু জেএল নং ১২৩ সি এস খতিয়ান নং ৬৯ এসএ খতিয়ান নং ২৪, দাগ নং ৪৫২, জমি .৫৭ একর এবং আর এস খতিয়ান নং ৩৮৬, দাগ নং ৬৪৯ জমি .৪১ একর, এর মধ্যে .২২ একর সম্পত্তি বিদ্যমান। যার উত্তরে-আঃ হাই, দক্ষিণে আঃ আলী, পূর্বে গোলাম রব্বানি সরকার এবং পশ্চিমে আঃ আজিজের ভোগ দখলীয় সম্পত্তি রয়েছে। বর্তমানে জমির ডিপি খতিয়ান ও মোঃ আতাউর আকন্দ নামে রয়েছে। আতাউর আকন্দ দীর্ঘ দিন ধরে জমি ভোগদখল ও নিয়মিত চাষাবাদ করে আসছিলেন। তিনি বলেন, গত ২৭ জুলাই ২৬(সোমবার) মোঃ গোলাম রব্বানী সহ কয়েকজন এসে তার দখলে থাকা জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে রোপণ করা ধানের চারা তুলে ফেলা এবং তাকেসহ পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখায়। আতাউর আকন্দ আরও বলেন, জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে পুনরায় চারা রোপন করেছে। তার দীর্ঘদিনের ভোগদখল ও চাষাবাদে বাধা সৃষ্টি করছে। ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত এবং আইনগত প্রতিকার দাবি করেছেন। এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। মামলাটি আদালতে চলমান থাকায় জমির প্রকৃত মালিক আতাউর আকন্দ দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন, চলমান বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%