প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান আল্লাহ মানুষকে একমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)
মহান আল্লাহ সকলের আমল গ্রহণ করবেন। তা ছোট হোক বা বড়, একজন মুমিনের জন্য প্রতিটি কাজের হিসাব রাখা হবে। তাই কোনো আমলকে ছোট করে দেখা উচিত নয়। একাগ্রতার সাথে ছোট ছোট আমলগুলোও করতে হবে। একদিন এই ছোট আমলগুলো মহৎ প্রাপ্তির কারণ হয়ে উঠবে।
বিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যদিও এগুলো জিহ্বায় উচ্চারণ করতে হালকা, তবে পরকালের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি হবে। বাক্য দুটি হলো,
سبحان الله وبحمده سبحان الله العظيم উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। (বুখারি: ৬৪০৬)
এই দুটি বাক্যের তিনটি ফজিলত রয়েছে। প্রথমত, এটি আল্লাহর প্রিয় বাক্য। দ্বিতীয়ত, উচ্চারণে এটি খুবই সহজ। তৃতীয়ত, পরকালে এর সওয়াব অনেক বেশি। হাদিসে উল্লিখিত বাক্যগুলোতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা উল্লেখ করা হয়েছে, যা মহান আল্লাহর জিকির তথা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেছেন,
اَلَا بِذِکۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ অর্থ: আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। (সুরা রাদ, আয়াত: ২৮)
কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য ‘মিজান’ তথা পরিমাপক স্থাপন করা হবে। কারও ভালো কাজ ভারি হবে এবং কারও মন্দ কাজ। তবে মুমিনদের কিছু আমল আছে, যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। মহান আল্লাহ বলেন,
وَ نَضَعُ الۡمَوَازِیۡنَ الۡقِسۡطَ لِیَوۡمِ الۡقِیٰمَۃِ فَلَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا ؕ وَ اِنۡ کَانَ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ اَتَیۡنَا بِهَا ؕ وَ کَفٰی بِنَا حٰسِبِیۡنَ অর্থ: আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি কোনো অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয়, তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট। (সুরা আম্বিয়া: ৪৭)
হযরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি: ৩৪৬৪)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন