প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাউরিসিও পচেত্তিনো যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের (ইউএসএমএনটি) প্রধান কোচ হিসেবে দায়িত্বে বহাল থাকার ঘোষণা দেওয়ার পর মার্কিন ফুটবল ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় গুরুত্ব দিয়েছে। ২০৩০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগে দলের সামনে রয়েছে ২০২৭ কনকাকাফ নেশনস লিগ, ২০২৭ গোল্ড কাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।
এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে সুযোগ পেতে পারে ছয়জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। এই তালিকার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানও রয়েছেন।
বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ড ম্যাথিস অ্যালবার্ট ইতোমধ্যেই যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছেন তার গতিময় ড্রিবলিং ও দুর্দান্ত টেকনিকের মাধ্যমে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তার উজ্জ্বল পারফরম্যান্সের পর মার্কিন সমর্থকরা তার প্রতি বেশ আশাবাদী হয়ে উঠেছে।
নোয়াকাই ব্যাংকস, অগসবার্গের ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক তিনি ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কারণে শূন্যে বল দখলে বিশেষ দক্ষ। নিখুঁত পাসিং এবং ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ, তিনি ইতোমধ্যেই একবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন, তবে তার অভিষেক এখনো হয়নি।
২১ বছর বয়সী বেন ক্রেমাসচি ইতালিয়ান ক্লাব পার্মার হয়ে খেলে। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অ্যাডিডাস গোল্ডেন বুট জেতা এই মিডফিল্ডার ইতোমধ্যেই পচেত্তিনোর অধীনে জাতীয় দলে খেলেছেন। ইনজুরি কাটিয়ে সিরি আ-তে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, তার জাতীয় দলে আবারও ফেরার সম্ভাবনা রয়েছে।
জেভিয়ার গোজো ২০২৬ এমএলএস মৌসুমে ৬ গোল ও ৫ অ্যাসিস্ট করে আলোচনায় এসেছেন। তার গতি এবং এক-অন-এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর সক্ষমতার জন্য তিনি জাতীয় দলের সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন।
মাত্র ১৮ বছর বয়সী জুলিয়ান হল চলতি মৌসুমে ৯ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। ট্যাকটিক্যাল সচেতনতা এবং দুর্দান্ত পজিশনিংয়ের পাশাপাশি, তিনি এমএলএস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভান বর্তমানে এমএলএসের ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর, এমএলএসে তিনি ইতোমধ্যেই প্রায় ৩০টি ম্যাচ খেলেছেন। তার আক্রমণাত্মক মানসিকতা, সৃজনশীলতা এবং ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষমতা পচেত্তিনোর কৌশলের সাথে দারুণভাবে মানিয়ে যায়।
ফিফার বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে কাভান সুলিভান এবং এই ছয় তরুণ ফুটবলার যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেতে পারেন। বিশেষ করে, কাভানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ইউএসএমএনটির জার্সিতে তার অভিষেক দেখা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন