ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কলম্বিয়া জেরুজালেমে দূতাবাস খুলল, পুনর্বহাল মুক্ত বাণিজ্য চুক্তি


কলম্বিয়া জেরুজালেমে দূতাবাস খুলল, পুনর্বহাল মুক্ত বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও কলম্বিয়া পশ্চিম জেরুজালেমে দূতাবাস খুলেছে, যা ইসরায়েলের রাজধানী হিসেবে বিতর্কিত। বুধবার এই দূতাবাস উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটি শহরটিতে দূতাবাস স্থাপনকারী দশম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। একই সময়ে, দুই দেশের মধ্যে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বাতিল করা মুক্ত বাণিজ্য চুক্তিও পুনর্বহাল করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার, কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা এসকোবার এবং পশ্চিম জেরুজালেমের মেয়র মোশে লিয়ন। লিয়ন মন্তব্য করেছেন, "এর ফলে পশ্চিম জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারী দশম দেশ হলো কলম্বিয়া।"

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে তেল আবিবে নিজেদের দূতাবাস বন্ধ করে কলম্বিয়া রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়। কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ডানপন্থী নেতা আবেলার্দো দে লা এস্প্রিয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্ট হন। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পেত্রোর আমলে বাতিল হওয়া দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল করা হয়েছে।

জেরুজালেম ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি স্পর্শকাতর ইস্যু। ইসরায়েল পুরো শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে, অন্যদিকে ফিলিস্তিনিরা ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। জাতিসংঘের প্রস্তাবসহ দীর্ঘদিনের আন্তর্জাতিক অবস্থানেও এ দাবির প্রতিফলন রয়েছে।

১৯৮০ সালে পূর্ব জেরুজালেমকে একীভূত করে নেয় ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এ পদক্ষেপকে এখনও স্বীকৃতি দেয়নি। একই বছরের আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাবে জেরুজালেমের চরিত্র ও মর্যাদা পরিবর্তনে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করা হয়। শহরটিতে কূটনৈতিক মিশন থাকা দেশগুলোকে সেগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিতর্কিত মর্যাদার কারণে অধিকাংশ দেশ জেরুজালেমের পরিবর্তে তেল আবিব বা আশপাশের এলাকায় দূতাবাস পরিচালনা করে। শহরটির চূড়ান্ত মর্যাদা আলোচনার মাধ্যমে নির্ধারণের আন্তর্জাতিক অবস্থানের প্রতিফলন হিসেবেই এ নীতি অনুসরণ করা হয়।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কলম্বিয়ার নতুন দূতাবাস খোলার ফলে পশ্চিম জেরুজালেমে দূতাবাস থাকা দেশের সংখ্যা ১০-এ পৌঁছেছে। অন্যান্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, হন্ডুরাস, কসোভো, প্যারাগুয়ে, পাপুয়া নিউগিনি, ফিজি, নাউরু এবং সোমালিল্যান্ড। এর মধ্যে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে শুধুমাত্র ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোতাহার হোসেন: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মোতাহার হোসেন: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান এবং ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার মন্তব্য করেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে।" তিনি আরও বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করা প্রয়োজন। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুরে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন।

এসময় গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জুয়েল হাসান, গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান সহ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। বক্তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদকের কুফল ও এর সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার পরাজয় শুধুমাত্র একটি সাধারণ হার নয়। বরং এটি তাদের মধ্যে গভীর সংকটের একটি সংকেত প্রদান করে। ডারবানে তাদের এই আকস্মিক পতন ঘটে টানা ১২টি ম্যাচে অপরাজিত থাকার পর। পাঁচ দিনের ম্যাচে তারা যেভাবে অস্ট্রেলিয়ার সামনে কোণঠাসা ও অসহায় হয়ে পড়েছিল, তা স্পষ্ট করে যে এটি শুধুমাত্র অনভ্যস্ততার ফল নয়। এই পরাজয় দলের শক্তি ও কৌশল সম্পর্কে বড় প্রশ্ন তুলে ধরেছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত টিকে ছিল – এইডেন মার্করাম ২৩৭ বলের জন্য প্রশংসনীয়ভাবে লড়াই করেন। তবে নতুন বল পাওয়ার পর অজি পেসার হ্যাজেলউড জ্বলে ওঠেন। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিক দলের সমস্ত প্রতিরোধ ধ্বংস হয়ে যায় এবং তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে যায়।

এমন একটি পরাজয়ের পর প্রোটিয়া কোচ শুকরি কনরাড মন্তব্য করেন, ‘আমি আরো লড়াই দেখতে চাই। আমি জানি না এটা উদ্বেগজনক কি না, তবে বিষয়টি চিন্তার।’

দক্ষিণ আফ্রিকা যেখানে বছরটি দারুণভাবে শুরু করেছিল, আচমকা এমন একটি পরাজয় সব হিসাব পাল্টে দিয়েছে প্রোটিয়াদের জন্য। কারণ, এর পরেই বড়দিনে ইংল্যান্ডের সফর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দুপুরে উপজেলার বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ৬০/৭৫ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পলিয়ানপুর গ্রামের রফিকুলের মেহেগুনি বাগানে নিয়মিত টহল পরিচালনা করার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটকদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। এদের সবাই নোয়াখালীর বাসিন্দা।

মহেশপুর থানার ওসি ইমরান হোসেন জানান, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাতের পাশে দখলমুক্ত করা দেয়ালে নতুনভাবে যুক্ত হয়েছে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন এবং কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতটির সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তাঁদের ছবি দেয়ালে আঁকা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেয়ালজুড়ে বরেণ্য ব্যক্তিদের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। তবে তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে।

নতুন তিন প্রতিকৃতি সম্পর্কে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, "এটি আমাদের পরিকল্পনার অংশ। আরও গুণী মানুষের প্রতিকৃতি যুক্ত হবে। আমরা আরও কিছু দেয়াল চূড়ান্ত করেছি, সেগুলোতে দ্রুত কাজ শুরু হবে।"

সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে সেখানে অন্য প্রতিকৃতি আঁকার বিষয়ে তিনি বলেন, "এখানে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের একটা বিশাল ফারাক আছে। আমাদের অনেকে এও বলেছে এখানে কেন আইয়ুব বাচ্চু নেই, কেন আজম খান নেই। তরুণদের নিয়েও আমাদের ভাবনা আছে। তাদের প্রতিকৃতিগুলো আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় করার পরিকল্পনা রয়েছে।"

প্রতিকৃতির সঙ্গে ফুটপাতটি সংস্কারের পাশাপাশি পথচারীদের চলাচলের সুবিধার জন্য ডাস্টবিন ও বেঞ্চ বসানো হয়েছে। সীমানাপ্রাচীরও সংস্কার করা হয়েছে। আগে ফুটপাতটির একাংশ দখলে ছিল। সেটি দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় ডিএসসিসি।

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএসসিসির প্রশাসক বলেন, "রাজধানীকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নগরবাসীরও দায়িত্ব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%