প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিকস গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা প্রদান করবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। তরুণদের ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রযুক্তিভিত্তিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, বিশ্বমানের প্রযুক্তির পাশাপাশি দেশের নিজস্ব বাস্তব চাহিদার ভিত্তিতে এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণ প্রযুক্তিবিদদের গবেষণার গভীরতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তিনি বলেন, সরকার নীতিগত সমর্থন দেবে, তবে এআই প্রযুক্তির সঠিক প্রয়োগের জন্য প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে পথনকশা ও কার্যকর সমাধান আসতে হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধুমাত্র গবেষণাগারে সীমাবদ্ধ নয়; বরং এটি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিং সার্ভিসের মতো অর্থনীতির প্রতিটি খাতে বড় পরিবর্তন আনছে। বিশেষ করে কৃষিখাত এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত ঘাটতি পূরণে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।
উচ্চবিলাসী পরিকল্পনার পাশাপাশি স্থানীয় অবকাঠামোগত বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিদেশের এআই টুলস ব্যবহারে দক্ষতা দেখিয়ে বড় সাফল্য অর্জন করাই যথেষ্ট নয়। দেশের জন্য উপযোগী এআই টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরি করতে হবে। এ জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, জিপিইউ চালনার সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের অভাবের মতো মৌলিক চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন