প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেনেগালের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের একাদশে রাখা হয়েছে এমবাপ্পে এবং দেম্বেলে দুজনেই। ছবি : রয়টার্স।
কাতার বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে ফ্রান্স টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারক, যদি ভাগ্য সহায় হত। তবে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি।
এবার সেই আক্ষেপ দূর করতে ফ্রান্স মাঠে নামছে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে।
আজ সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ফ্রান্স। বিশ্বকাপ অভিযানের জন্য আক্রমণভাগে সেরা খেলোয়াড়দের একাদশে রেখেছেন কোচ দিদিয়ের দেশম। তারা ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে, যেখানে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্ট্রাইকার হিসেবে থাকবেন।
দুই উইংয়ে থাকছে মাইকেল ওলিসে এবং দেজিরে দুয়ে। এই দুজনের মাঝে জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে।
অপরদিকে সেনেগাল ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামবে। আক্রমণভাগে সাদিও মানের সঙ্গে জুটি বাঁধবে নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার।
ফ্রান্সের একাদশ হলো-
মাইক মেনিওঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপমেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিয়ে চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, দেজিরে দুয়ে।
এবং সেনেগালের একাদশ হলো-
এদুয়ার্দো মেন্ডি (গোলরক্ষক), কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, ইদ্রিসা গেয়ি, লামিনে কামারা, পেপে গেয়ি, সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইলা সার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন