প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খান পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে তিনি এক বিবৃতিতে এই কথা বলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেন, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধুমাত্র একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক সংকেত বহন করে।
এতে আরও বলা হয়, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কেবল একটি পত্রিকা ছিঁড়ে ফেলা নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করার পূর্ব আলামত হিসেবে দেখা হচ্ছে। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, এজন্য তার এ কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কি না, জনগণ তা জানতে চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন