ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাম উপসর্গে দেশে মৃত্যু হলো আরও ৭ জনের


হাম উপসর্গে দেশে মৃত্যু হলো আরও ৭ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৭৩ জনে পৌঁছেছে।

রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাজার ডিসেম্বর গেলেও হাসিনা ফিরবেন না : রাশেদ খাঁন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রিয়াদের বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ফলে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

আহত চার বাংলাদেশি বর্তমানে রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, "হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

প্রতিমন্ত্রী আরও জানান, সৌদির বিমানবন্দরে হামলার ফলে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং চার বাংলাদেশি আহত হয়েছেন, যাঁরা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "আমরা সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।"

গতকাল শনিবারের এই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে। বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধিকার বঞ্চিত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে গত ৭ অক্টোবর, ২০২৬ থেকে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আন্দোলনরত কর্মচারী প্রতিনিধিদের এক ফলপ্রসূ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের আশ্বাস ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতির প্রেক্ষিতে আগামী ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতৃবৃন্দ।


গত ০৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়-এ অধিকার বঞ্চিত কর্মচারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অগ্রানোগ্রাম সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন।

আজ ১০ অক্টোবর সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে অধিকার বঞ্চিত কর্মচারীদের নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং উপাচার্যের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হয়, তবে পরবর্তীতে কর্মচারীদের সাথে আলোচনা করে পুনরায় আন্দোলনে যেতে বাধ্য হব।

কর্মচারী নেতৃবৃন্দ আন্দোলনের সময় সংহতি প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে: বিমানমন্ত্রী

ময়মনসিংহবাসীর দাবির প্রেক্ষিতে ময়মনসিংহে বিমানবন্দর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি উল্লেখ করেছেন, "ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে।" তবে, তিনি সতর্ক করেছেন যে, ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণে সময় লাগবে, কারণ এটি একটি বড় প্রকল্প।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এসময় এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ময়মনসিংহে অচিরেই শিশুপার্ক নির্মাণ করা হবে। তিনি বলেন, "আগামী ঈদের আগে ময়মনসিংহে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।" তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী বছর আবারো জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিশুপার্ক সম্পূর্ণ প্রস্তুত থাকবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরো বলেন, নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটনকেন্দ্র। তিনি জানান, এটিকে জাতীয়ভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করবে।

তিনি আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্নয়নকাজ শুরু হয়েছে এবং সকলের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগের উন্নয়ন করা হবে। তিনি উল্লেখ করেন, "চাকরির ব্যবস্থা করে বেকারত্ব দূর করা হবে।" ময়মনসিংহের ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী ধীরে ধীরে সবকিছু বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" তিনি পূজামণ্ডপে বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "যতদিন জাতীয়তাবাদী দল সরকারে থাকবে, ততদিন মেধার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে।"

অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, প্রকৌশলী লুৎফল্লাহহেল মাজেদ বাবুসহ সিটি করপোরেশনের কর্মকর্তাগণ ও অভিভাবকরা বক্তব্য রাখেন। সিটি করপোরেশনের প্রশাসক জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।

সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এই সংবর্ধনা গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

সরকার আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, মিডওয়াইফরা প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মাধ্যমে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসা রেফারেল এবং প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়ন সম্ভব।

রবিবার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব : সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে সরকার ব্যয় হিসেবে নয়, বরং মা ও নবজাতকের মৃত্যু হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্যব্যয় কমানোর কার্যকর জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করছে। মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য সেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসা করেন মন্ত্রী।

কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তারা সম্মুখসারিতে কাজ করছেন। সরকার মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও তাদের পেছনে বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%