প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ ও বিশৃঙ্খলার বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। দেশটিতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, "ফ্রান্সকে দেখে মনে হয় এটি যেন ‘বিপ্লব’-এর একটি স্বাভাবিক গন্তব্য।"
ডোনাল্ড ট্রাম্প ঠাট্টা করে বলেন, "চলুন ফ্রান্সে যাই? চমৎকার একটি জায়গা। কোনো দাঙ্গা নেই, কোনো বিপ্লব নেই। আপনারা জানেন, ফ্রান্স বিপ্লবের জন্য এতটাই দারুণ জায়গা বলে মনে হয়, যা অবিশ্বাস্য। চলুন ফ্রান্সে যাই এবং বিপ্লবে যোগ দিই।"
রবিবার সকালে ফরাসি সাধারণ মানুষ যখন ঘুম থেকে উঠে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তাঘাট দেখতে পান, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উত্তরসূরি নির্বাচনের মাত্র ছয় মাস বাকি থাকতে এই সহিংসতার রূপ দেখা দিল। এর আগে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ চলছিল, যা পরবর্তীতে এই ব্যাপক সহিংসতায় রূপ নেয়। সূত্র : এনডিটিভি, উইয়ন নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন