প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ বুধবার (১০ জুন) আদালত রায় ঘোষণা করবেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করবেন।
গত ৬ মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এদিন রায়ের জন্য ধার্য করেন আদালত।
ওই দিন শুনানিতে নাসির ও তামিমার সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে যে তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব ২৪ ফেব্রুয়ারি একই বছরের তার ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
৩০ সেপ্টেম্বর একই বছর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ৭ ফেব্রুয়ারি ২০২২ সালে আদালত অভিযোগ গঠন করে।
এই মামলায় দোষ প্রমাণিত হলে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমাকে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন