প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে মজুরি নির্ধারণের তিন দফা প্রস্তাবের তুলনায় ব্যবধান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রথম প্রস্তাবে চারটি গ্রেডের মধ্যে ব্যবধান ছিল ১৭ হাজার থেকে ৩০ হাজার ১৫০ টাকা।
সর্বশেষ তৃতীয় প্রস্তাবে এই ব্যবধান ৬ হাজার ৩০০ থেকে ১৬ হাজার ১৭২ টাকায় নেমে এসেছে। মজুরি বোর্ডের প্রকাশিত তথ্যে এ তথ্য পাওয়া যায়।
প্রথম প্রস্তাবে গ্রেড-১-এ শ্রমিকদের ৪৮ হাজার টাকা দাবির বিপরীতে মালিক পক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা প্রস্তাব করেছিল। ফলে ব্যবধান ছিল ৩০ হাজার ১৫০ টাকা। সর্বশেষ প্রস্তাবে শ্রমিক পক্ষের দাবি ৩৫ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা। ফলে বর্তমান ব্যবধান ১৬ হাজার ১৭২ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া, গ্রেড-২-এ ব্যবধান ২৬ হাজার ৫০ টাকা থেকে কমে ১২ হাজার ১১৩ টাকা, গ্রেড-৩-এ ২১ হাজার ৮৯০ টাকা থেকে কমে ১০ হাজার ৪ টাকা এবং গ্রেড-৪-এ ১৭ হাজার টাকা থেকে কমে ৬ হাজার ৩০০ টাকায় নেমেছে।
এতে স্পষ্ট হয় যে, শ্রমিক পক্ষের প্রস্তাব অনুযায়ী গ্রেড-১-এ ব্যবধান ১৩ হাজার ৯৭৮ টাকা এবং গ্রেড-৪-এ ১০ হাজার ৭০০ টাকা কমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন