প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন অনেক ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের একজন ক্রিকেটার জ্যোতির আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, ‘সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।’
অন্য একজন ক্রিকেটার অভিযোগ করেছেন যে, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘এক ম্যাচে বল আমার কাছে আসার আগেই চিল্লানো শুরু করেন অধিনায়ক। এরপর ঘাবড়ে গিয়ে মিস করি আমি। তখন উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। শুধু তাই নয়, মাঠের বাইরেও উনি যেভাবে মানসিক নিপীড়ন করেন, আমি মাঝেমাঝে আল্লাহর কাছে বিচার দিই। বলি, অভিশাপ লাগে যেন।’
এসব অভিযোগের পাশাপাশি, সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ওই ঘটনার পর জ্যোতি টি-টোয়েন্টিতে আর দলের নেতৃত্বে থাকতে চান না। তিনি বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইল করে জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন পরবর্তী অধিনায়ক এবং কোচিং প্যানেল নিয়ে। এই বৈঠকে জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়ার উদ্দেশে ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে। সফরের আগে এই গুরুত্বপূর্ণ বৈঠক নারী দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটি নিয়ে অপেক্ষা করছে নারী বিভাগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন