প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাদেরটেক গ্রামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মেধাবিকাশ আদর্শ কিন্ডারগার্টেন’-এর আয়োজনে স্থানীয় স্কুলের পার্শ্ববর্তী মাঠে এই সভায় এলাকার নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মো. রজব আলী মাষ্টারের সঞ্চালনায় এবং ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. শওকত। প্রধান অতিথির বক্তব্যে মোহন মিয়া বাচ্চু বলেন, বাদেরটেক একটি সর্ববৃহৎ ও জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও উচ্চ বিদ্যালয় না থাকায় এবং যাতায়াত সমস্যার কারণে এখানকার অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে। এলাকার শিক্ষার আলো ছড়াতে এখানে দ্রুত একটি পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মো. জামাল ভাণ্ডারী, আব্দুল মান্নান, মো. আছমদ মিয়া, মো. বসীর উদ্দিন, মো. শাহীনূর, রনজিত তালুকদার, রাজিব মিয়া এবং বিদ্যালয় পরিষদের পক্ষে আবদুস সালাম।
সভায় জমিদাতা আব্দুর রহমান-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দানের ঘোষণা দেন, যা উপস্থিত সবাই সাধুবাদ জানান।
বক্তারা এলাকার শিক্ষা সংকট নিরসনে দ্রুত বাদেরটেক গ্রামে একটি সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন