প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহের মধ্যে নতুন করে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেলেও, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। বর্তমানে এখানে একজন মাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
৬ই অক্টোবর মঙ্গলবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে জ্বর ও ডেঙ্গুর উপস্বর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখানে ডেঙ্গু সনাক্তকরণের কীট ও এন এস -১(ঘঝ-১) পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মশারির ভিতরে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ শাহরিয়ার অনিক বলেন, "আবহাওয়া পরিবর্তন ও থেমে থেমে বৃষ্টি আসার কারণে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে।" তিনি আরও বলেন, "ডেঙ্গু রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে সামাজিক সচেতনা বাড়ানোই সবচেয়ে বেশি প্রয়োজন।"
তিনি আরও বলেন, "বাড়ির আশেপাশে ঝুপঝার, ফুলের টপ কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখতে দেওয়া যাবে না।" তাছাড়া, কারো তীব্র জ্বর, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন