প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক এনামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেট শহরের অভিযান চালিয়ে এনামুল হক এনামকে গ্রেপ্তার করা হয়, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘আজ বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন