প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বাস উল্টে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকায় ইন্দুস মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। এএনআই নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
আহতদের মধ্যে ৩৮ জনের বেশি যাত্রীকে রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৪ জনকে ডেরা গাজি খান হাসপাতালে এবং ২ জনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধারকারী ইউনিট পাঠানো হয়। উদ্ধার অভিযানে ৩৫ জন কর্মী অংশগ্রহণ করেন।
এর আগে, গত আগস্টে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোহলু-ডেরা গাজি খান মহাসড়কে একটি বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৪২ জন আহত হয়। পুলিশ জানিয়েছিল, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ওই দুর্ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন