প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তির প্রায় এক বছর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রাকা’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে বিশ্বমঞ্চে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন এবং প্রখ্যাত তামিল পরিচালক অ্যাটলি নির্মিত এই সিনেমাটি একসঙ্গে ৩৭ জন শিল্পীর রিয়েল-টাইম মোশন-ক্যাপচার করার মাধ্যমে এই অনন্য কীর্তি অর্জন করেছে। খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
গত সোমবার (২১ সেপ্টেম্বর), সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে এই তথ্য জানায়, যেখানে আল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই রেকর্ডটি ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে গড়া হয়েছে।
ছবিটির প্রযুক্তিগত বিশালতা নিয়ে চলচ্চিত্র মহলে ইতোমধ্যে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিচালক সিবী চক্রবর্তী মন্তব্য করেন, ছবিটির ভিজ্যুয়ালের মান এতটাই অসাধারণ যে এটি হলিউডের ‘অ্যাভাটার’-এর সঙ্গেও তুলনা করা যেতে পারে।
তিনি পরিচালক অ্যাটলিকে এস এস রাজামৌলির সঙ্গে তুলনা করে বলেন যে, রাজামৌলির মতো অ্যাটলিও ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছেন। এছাড়া ছবির গীতিকার বিবেকও মন্তব্য করেছেন যে, এমন বিশাল পরিসরের কাজ সাধারণত হলিউডেই দেখা যায়।
চলতি বছরের এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়েছিল, যেখানে তাকে সম্পূর্ণ নতুন একটি লুকে দেখা গিয়েছিল। পরিচালক অ্যাটলি জানিয়েছেন যে, এই গল্পটি তিনি দীর্ঘ ১৮ বছর ধরে নিজের মনে লালন করে আসছেন।
সান পিকচার্স প্রযোজিত এবং সাই অভ্যাঙ্করের সংগীতে দীপিকা পাড়ুকোন ও আল্লু অর্জুন জুটির এই সিনেমাটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং ভারতীয় সিনেমার পরিধি ও মানকে বিশ্বমানের বিনোদনের দরবারে পৌঁছে দেওয়ার একটি অনন্য উদ্যোগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন