প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন যে, সরকার মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী আক্ষেপ করে বলেন, “আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়।”
তিনি আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্ম শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “নাহলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি সেটা পাবো না।”
এহসানুল হক মিলন আরও বলেন, “মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায় সেটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন