প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জাতিসংঘকে বিশ্বমঞ্চে তীব্র সমালোচনার সম্মুখীন করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি সংস্থাটিকে সরাসরি অকার্যকর বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।
মিলেই বলেন, "বিশ্বজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের অধিকার রক্ষা করার ক্ষেত্রে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, সংস্থাটি সঠিক ভূমিকা পালন না করায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক মনোভাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে মিলেই বলেন, "তথাকথিত নীতিবান মানুষের রূপ ধরে একদল লোক নিজেদের স্বার্থে এই সংস্থাকে ব্যবহার করছে।" তিনি আরও বলেন, "তাদের কারণে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না, কিন্তু সংস্থাটি টিকে আছে কেবল তাদের সুবিধার জন্য।"
ফকল্যান্ড (লাস মালভিনাস) দ্বীপপুঞ্জ ইস্যুতে জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবং সমুদ্র এলাকায় তেল উত্তোলন নিয়ে চলমান উত্তেজনার বিষয়টি তুলে ধরে বলেন, "বড় বড় দেশগুলো আন্তর্জাতিক নিয়ম ভাঙলেও জাতিসংঘ তাদের দিকে নজর দিচ্ছে না।" ফলে, যারা নিয়ম মানছে তারা সুবিচার পাচ্ছে না, আর যারা নিয়ম ভাঙছে তাদেরও কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন