প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারির আবাস থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানের সময় মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী তাহমিনা বেগম (৩৫) গ্রেপ্তার হন।
মাদক সম্রাট হিসেবে পরিচিত কবির ১১টি মাদক মামলার পলাতক আসামি এবং তিনি বরমীর পাঠানটেক গ্রামের আসকর আলীর পুত্র।
গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাতে কবির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে কবিরের স্ত্রী তাহমিনার হেফাজতে থাকা ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাহমিনাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন