প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎসবমুখর পরিবেশে, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে কবাখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ দেখতে প্রায় ১০ হাজার দর্শক সমাগম ঘটে। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় শিরোপার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে বোয়ালখালী ইউনিয়ন একাদশ ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিযোগিতার শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ ও প্রাণবন্ত অংশগ্রহণ।
ফাইনাল খেলায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন বোয়ালখালী ইউনিয়ন একাদশ ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকা পায় এবং রানার্সআপ কবাখালী ইউনিয়ন একাদশ লাভ করে ট্রফিসহ ২০ হাজার টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নেপোলিয়ন চাকমা এবং সেরা গোলরক্ষক হন মো. হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, খেলাধুলা হচ্ছে শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতির অন্যতম মাধ্যম। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নাই। সুতরাং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিন পরে এমন প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল আয়োজন দীঘিনালার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দর্শকদের প্রত্যাশা, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন