প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া মজুমদারপাড়া দুর্গামন্দিরে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। মন্দির কমিটির নেতাদের ধারণা, পূর্বশত্রুতার কারণে কেউ এই ন্যাক্কারজনক কাজটি করতে পারে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টার দিকে এক নারী মন্দির পরিষ্কার করতে এসে কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা মন্দিরে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, গণেশের দুই হাতের কবজি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তাঁর বাম হাতের কনুইও মোচড়ানো ছিল। লক্ষ্মীর দুই হাতের কনুই, কার্তিকের বাম হাতের আঙুল ও ডান হাতের কনুই এবং ময়ূরের গলা মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে কারিগর ডেকে দুপুরে প্রতিমাগুলো মেরামত করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা মন্তব্য করেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন