প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের উত্তরের জেলা শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গতকালকের তুলনায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের তাপমাত্রা ১৪.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে, ঘন কুয়াশা চারপাশসহ রাস্তা-ঘাটকে ঢাকা দিয়েছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। এর ফলে যানবাহনগুলোকে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কুয়াশা এবং শীতের কারণে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়ে গেছে।
দুই দিন ধরে এই জেলায় সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। রাতভর প্রচণ্ড ঠান্ডার সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশার আধিক্য অব্যাহত থাকে।
শীত ও কুয়াশার কারণে দিনমজুর, রিক্সা-ভ্যান চালক এবং ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে পড়েছেন।
কুড়িগ্রাম সদর এলাকার রিক্সাচালক জলিল মিয়া জানান, "খুব সকালে তারা রিক্সা নিয়ে বের হন। দুইদিন ধরে ঘন কুয়াশা এবং ঠান্ডায় সকালে বের হতে কষ্ট হচ্ছে। শীতে হাত পা ঠান্ডা হয়ে আসে এবং কুয়াশায় রিক্সা চালাতে ভীষণ বেগ পেতে হয়।"
নাগেশ্বরী এলাকার কৃষি মুজুর মিরাজুল ইসলাম জানান, "সকাল বেলা ধান কাটতে ক্ষেতে নেমেছি কিন্তু কুয়াশা এবং ঠান্ডায় ধান কাটতে পারছি না।"
এদিকে, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পরযাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, "এখন দিন দিন তাপমাত্রা কমে যাচ্ছে এবং জেলায় পুরোদমে শীত পড়বে। আজ (২৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ ভাগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন