প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ২৩ অক্টোবর, ২০২৬ : ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে রোগীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি থাকায় চিকিৎসা সামগ্রীর সংকট সমাধানের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ যশোর সার্কিট হাউসে সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
হিউম্যান অ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় সরবরাহিত এসব সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্ক রোগীদের জন্য প্যাম্পার্স, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত বিভিন্ন উপকরণ।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন যে, বিতরণ করা চিকিৎসা সামগ্রী যেন হাসপাতালে ভর্তি রোগীরা যথাযথভাবে বিনামূল্যে গ্রহণ করতে পারেন। তিনি চিকিৎসা উপকরণের সুষ্ঠু ব্যবহার এবং রোগীদের কাছে সেবা পৌঁছানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার এ হাসপাতালে নিয়মিতভাবে রোগীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি হয়ে থাকে। অতিরিক্ত রোগীর চাপের কারণে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেয়। এ অবস্থায় সরবরাহ করা এসব উপকরণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।
চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং সিভিল সার্জন মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন