প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি উল্লেখ করেছেন, "শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে।"
রবিবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, সেটি যেন দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আশা প্রকাশ করেছেন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ফেরত আনা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই, চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব। সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।"
গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন