প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান পরিচালনা করতে গিয়ে বিড়ি কারখানার মালিকপক্ষের হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামির নাম মো. ওবায়দুজ্জামান জ্যাকি (৩২)। তিনি ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর অবৈধ বাঁধন বিড়ি কারখানা সংলগ্ন মৃত শহিদুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, হামলা এবং রাজস্ব কর্মকর্তাদের গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে মো. ওবায়দুজ্জামান জ্যাকি সরাসরি জড়িত।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ভূইয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন