প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বায়ার্ন মিউনিখ নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টকে ৫-১ গোলে পরাজিত করে একটি অসাধারণ সূচনা করেছে। এই বিশাল জয়ের পর দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন সমর্থকদের জন্য সুখবর নিয়ে এসেছেন।
শুক্রবার, তিনি নিশ্চিত করেছেন যে ২০২৭ সালের পরে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে থাকার জন্য চুক্তি নবায়নের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, গত সপ্তাহে বায়ার্ন কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম দফার বৈঠক সম্পন্ন হয়েছে। কেইন, যিনি আগামী আগস্টে লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর পুরস্কারের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন, ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন এবং তিনি জার্মানিতে নিজের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে চান।
নতুন চুক্তি নিয়ে কেইন মন্তব্য করেন, ‘অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। আমার বয়স এখন ৩৩। এটি হয়তো আমার ক্যারিয়ারের শেষ চুক্তি হতে যাচ্ছে না, তবে স্বাক্ষর করার জন্য এটি বেশ বড় একটি চুক্তি। ক্লাবকে নিশ্চিত করতে হবে যে তারা আমাকে নিয়ে খুশি, তেমনি আমার নিজেরও সন্তুষ্টির ব্যাপার রয়েছে।
তবে কোনো পক্ষেরই কোনো তাড়া বা আতঙ্ক নেই। আমি নিশ্চিত, আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাব যেখানে উভয় পক্ষই খুশি থাকবে।’
চলতি মৌসুমের শেষে কেইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। বায়ার্নও বেশ কয়েকবার প্রকাশ্যে এই গোলমেশিনকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার আগ্রহ প্রকাশ করেছে।
গত মৌসুমে বায়ার্নের হয়ে অসাধারণ ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।
বুন্দেসলিগায় মাত্র ৩১ ম্যাচে ৩৬ গোল করেছেন, যা জার্মান শীর্ষ লিগের ইতিহাসে এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ। লিগ ও কাপ ডাবল জেতা কেইন ক্লাব ও জাতীয় দলের জার্সিতে গত মৌসুমে মোট ৭৩টি গোল করেছিলেন। এর মধ্যে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পথে তার পা থেকে এসেছিল ৬টি গোল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন