প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা; শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন ও শুভকামনা
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় পরিবার।
তিনি দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি। জাতীয় পর্যায়ে তাঁর এ গৌরবময় অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা তাঁর জাতীয় পর্যায়ের সম্মাননা অর্জনকে বরিশালের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার এমন রাষ্ট্রীয় স্বীকৃতি নিঃসন্দেহে সম্মান ও অনুপ্রেরণার বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মানিক রায় চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ও মো. কামরুজ্জামান আকন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন ৫৫তম জাতীয় সমবায় দিবসে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ’ হিসেবে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন। এ অর্জন তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর এ সম্মাননা বিদ্যালয় পরিবারকেও আনন্দিত ও গর্বিত করেছে।
তাঁরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিজ্ঞ, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী চিন্তা, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির বিদ্যমান কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনের জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি বিদ্যালয়ের জন্য সম্মান ও আনন্দের উপলক্ষ হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন