প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের সময় পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মাহিয়া মনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।
ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার আসামি মাহিয়া মনি। এছাড়া, শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা অপর একটি মামলায়ও তিনি আসামি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা চত্ত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তিনি স্বীকার করেছেন যে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রচার ও সরকারবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন। আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন