প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর ছিল গুরুত্বপূর্ণ অবদান। আমিনুল হক কোকোর নামে বগুড়ায় ২০ একর জমিতে জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স তৈরির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি উল্লেখ করেন, ‘দেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে। তিনি ছিলেন খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক। নিজে ওল্ড ডিওএইচএস ক্লাব প্রতিষ্ঠায় কাজ করেছেন ক্রিকেটের বিকাশে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কোকোর ক্রিকেট উন্নয়নের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে ক্রিকেটের অবকাঠামো এবং খেলোয়াড় তৈরিতে কোকোর ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তার উদ্যোগে একাডেমিভিত্তিক ক্রিকেট উন্নয়নের পাশাপাশি তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কার্যক্রমও এগিয়ে নেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। তার লক্ষ্য ছিল দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী কাঠামো তৈরি করা।’
কোকোর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, 'অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন থাকার সময় পরিবার থেকে দূরে থেকেই পৃথিবী ত্যাগ করতে হয়েছে তাকে।'
আমিনুল হক রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতার রাজনীতির গুরুত্ব আরোপ করেন এবং বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সহমর্মিতার রাজনীতির মাধ্যমে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
এ সময় তিনি আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় ২০ একর জমির ওপর একটি জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন এবং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন