প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার বন্ধ শিল্পকারখানা দ্রুত পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে শিল্পাঞ্চলের অতীত গৌরব পুনরুদ্ধার করা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয় এবং স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে একটি আকস্মিক পথসভায় তিনি এসব আশ্বাস প্রদান করেন।
এ পথসভা সফরসূচিতে না থাকলেও বিএনপি নেতাদের অনুরোধে প্রধানমন্ত্রী এতে অংশগ্রহণ করেন। বিকেল ৩টা ২১ মিনিটে, যখন ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি ডাকবাংলা মোড় অতিক্রম করছিল, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন পথসভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি বাস থেকে নেমে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে নির্মিত মঞ্চে যান।
এর আগে একই মঞ্চে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। তিনি খুলনার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সকাল থেকে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। তাদের প্রত্যাশার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী কিছু সময় পথসভায় দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন