প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তেঁতুলিয়ার ডাকবাংলোতে এমন দৃশ্য দেখা যায়।
কাঞ্চনজঙ্ঘা দেখার প্রত্যাশা নিয়ে আসা পর্যটকরা হতাশ হয়ে বাড়ি ফিরছেন, কারণ তারা দর্শন পাননি। এদিকে, ডাকবাংলো পিকনিক কর্ণারের অব্যবস্থাপনার বিষয়টি পর্যটকদের কাছে উঠে এসেছে।
ভ্রমণ পিপাসুরা জানিয়েছেন, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছেন। কিন্তু এখানে আসার পর কয়েকদিন ধরে তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন না। তাদের অভিযোগ, কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও কিছু মানুষ তাদের হোটেল ব্যবসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তারা প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান।
জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকলে পঞ্চগড়ের বিভিন্ন স্থানসহ তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে এই পর্বতটি সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। চলতি মাসে একদিন কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও পরে আর দেখা যায়নি।
পূজার ছুটিতে গাজীপুর থেকে মমতাজ উদ্দিন তার পরিবার নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলেন। কিন্তু কয়েকদিন ধরে পর্বতশৃঙ্গটি দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। একই অভিজ্ঞতা জানাচ্ছিলেন নওগাঁ থেকে আসা দিল আকরাম। তবে তিনি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও সমতলের চা বাগান, মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন।
ফাইয়াজ বিনতে আফরোজ জানিয়েছেন, ডাকবাংলোয় পর্যটকদের এত জনসমাগম রয়েছে। সেখানে একটি পাবলিক টয়লেট রয়েছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। ফলে বোতলের পানি কিনে ব্যবহার করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেছেন, চলতি মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড় দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। তবে তিনি আশা প্রকাশ করেছেন, নভেম্বরের শুরুতে অপরূপ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন জানিয়েছেন, দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষ যাতে নিরাপদে অবস্থান করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটক অনেক বেশি হওয়ায় ডাকবাংলোয় একটি পাবলিক টয়লেট নেই। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সেখানে একটি দৃষ্টিনন্দন পাবলিক টয়লেট স্থাপন করা হবে। জেলা পরিষদের অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন