প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:২১ এম || প্রকাশের তারিখঃ ২৫শে জুন, ২০২৬ইং; ১২:৩৮ এম
ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন ধলডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সীমান্ত অপরাধ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি প্রতিটি বিওপি থেকে বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত গাঁজার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"