প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি আলজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নিকোলাস তাগলিয়াফিকোর (বাঁয়ে) শুরুর একাদশে জায়গা পাওয়ার বিষয়টি ঝুঁকিতে রয়েছে।
নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করার পাঁচ দিন আগে, আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার অন্ধকার মেঘ জমেছে। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো এবং উইঙ্গার নিকোলাস গন্সালেস শারীরিকভাবে অস্বস্তিতে ভুগছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, তাগলিয়াফিকো চোট পেয়েছেন এবং এখনও সেরে ওঠেননি। অপরদিকে, গন্সালেসের পেশিতে টান লেগেছে এবং তিনি বুধবার আলাদাভাবে অনুশীলন করেছেন। তবে বর্তমানে কোনো খেলোয়াড়ই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই বলে মনে হচ্ছে।
প্রথম প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে যে তাগলিয়াফিকো শুরুর একাদশে খেলেছে, তিনি পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বেঞ্চেও ছিলেন না। এর ফলে ধারণা করা হচ্ছে, তিনি শতভাগ ফিট ছিলেন না।
সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাগলিয়াফিকোর শুরুর একাদশে জায়গা পাওয়ার বিষয়টি ঝুঁকিতে রয়েছে। এই ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে অনুষ্ঠিত হবে।
চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির বদলি এখনও নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এজন্য বলা হচ্ছে, শুক্রবার পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। তালিয়াফিকোর অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কোচের অপেক্ষা এখন আরও বেশি যৌক্তিক মনে হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার পরীক্ষা করানো হবে এবং তারপরই স্কালোনি সিদ্ধান্ত নেবেন, কোন খেলোয়াড় দলে যোগ দেবেন। ডাক পাওয়ার সম্ভাবনায় বর্তমানে এগিয়ে আছেন ডিফেন্সিভ মিডফিল্ডার গিদো রদ্রিগেস।
আর যদি তাগলিয়াফিকোকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে স্কালোনিকে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডের ৫৫ জনের মধ্য থেকে কাউকে বেছে নিতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবেন আরেক লেফট-ব্যাক মার্কোস আকুনা।
অন্যদিকে, গন্সালেস পেশির চোটের কারণে আতলেতিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। পরে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগদান করেন তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলার চোট কাটিয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরেন এবং পেশিতে অস্বস্তি নিয়ে সেই ম্যাচটি শেষ করেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যে গন্সালেসেরও পরীক্ষা করানো হবে। যদিও আপাতদৃষ্টিতে তাকে নিয়ে ঝুঁকি তেমনটা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন