প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক আমদানি-রপ্তানি এবং বৈদেশিক বাণিজ্যের লেনদেনে পণ্যের প্রকৃত ও যৌক্তিক মূল্য নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে পৃথক সেল গঠন করতে নির্দেশনা দিয়েছে। পাশাপাশি, অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণের জন্যও বলা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এই বিষয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করার উদ্দেশ্যে প্রতিটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে পৃথক সেল বা ইউনিট গঠন করতে হবে।
এছাড়াও, ব্যাংকগুলোর কার্যক্রমের ধরন এবং প্রয়োজন অনুযায়ী একটি সাশ্রয়ী আন্তর্জাতিক মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে যে, এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন এই নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে যে, এর আগেই পৃথক সেল গঠন এবং মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন