প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের গৌরনদী এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার এবং কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী ওই স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা।
এর আগে, সকাল ৮টার দিকে স্থানীয়রা ওই স্থানে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন