প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৭ জনকে পুশ ইন করার চেষ্টা চালিয়েছে। ২৯ জুন, সোমবার ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করার প্রচেষ্টা হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার ব্যবহার করে ৭ জনকে পুশ ইন করার চেষ্টা করেছে বিএসএফ।
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশ ইন করার চেষ্টা করলেও বিজিবি ও গ্রামবাসীর শক্ত প্রতিরোধে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়।
এ মাসে মেহেরপুর সীমান্তে বিএসএফ একাধিকবার পুশ ইন করার চেষ্টা চালিয়েছে। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জন, ধলা সীমান্তে ৩ জন এবং কাজিপুর সীমান্তে ২ জনকে পুশ ইন করার চেষ্টা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন