প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদল নেতা মো. জিয়া উদ্দিন বাবুলের উপর গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং পৌর শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত ২৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সন্ত্রাসীর দল জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে। যখন তারা প্রবেশ করে, তখন বিষয়টি টের পেয়ে তার সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। এর একপর্যায় হামলাকারীরা তাকে ঘরের আঙিনায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে ১২ থেকে ১৫টি কোপ দেয় এবং পরে পালিয়ে যায়।
বক্তারা আরও অভিযোগ করেন, পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এক পর্যায়ে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, গভীর রাতে ঘরে ঢুকে একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জোর দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন এবং রিয়াজুল ইসলাম শাহীরাজসহ অনেকে।
কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদল, বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসঙ্গে স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন