প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় তালুকদার ফুডস বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, এসব খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এই অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং সিরাজদিখান থানার পুলিশ একটি দল সহযোগিতা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন