প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়ন সংক্রান্ত নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্দেশ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)-এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং বৈঠকে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।
এ সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন