প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের ফলে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তার মাথায় আঘাত করে। আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দীপাবলি উপলক্ষে সৌরভ বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে যে, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। প্রথমে একটি গুলি দেয়ালে আঘাত করে পরে সৌরভের মাথায় লাগে। গুলিটি সৌরভের কানের ঠিক পেছনে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে পূর্বে পরিচয় ও সুসম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বাহিনীতে কর্মরত সৌরভ দীপাবলি উদ্যাপনে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।
সূত্র: এনডিটিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন