প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে চুরি করার চেষ্টা করার সময় স্থানীয়দের হাতে আটক হন আজিজুল ব্যাপারি (৩৫) নামের এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সিয়াম নামের অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আজিজুল এবং সিয়াম নামের দুই যুবক একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে আজিজুলকে আটক করতে সক্ষম হলেও সিয়াম পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই এলাকায় পাঁচটি অটোরিকশা সহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই গ্রামের বাসিন্দারা সতর্ক অবস্থানে ছিলেন।
স্থানীয়দের মতে, আটকের পর আজিজুল জানিয়েছেন যে, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। দিনের বেলায় ভাঙারি কেনার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন এবং সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন। তবে এসব তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, “এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামে একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন