প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার জনজীবন টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে। বৃহস্পতিবারের আকাশ ছিল মেঘলা, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা ভিন্ন। সূর্যের প্রখরতা তেমন অনুভূত হয়নি। কিন্তু মেঘলা আকাশের মধ্যে বৃষ্টি হয়নি। এই অবস্থায় ভ্যাপসা গরম এখনও বিরাজমান।
তবে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলের দিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার এই তথ্য জানিয়েছে।
অ্যাকুওয়েদার জানায়, ঢাকার আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৬ শতাংশ। প্রায় এক ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল ঢাকায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হতে পারে।
রাতের দিকে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসবে। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, রাতের সময়েও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন