প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ (ওআরএটি) প্রক্রিয়া শুরু করার জন্য জাপানি স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) আগামী মাসেই দরপত্র জমা দিতে সরকার বলেছে।
আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউনো ইয়োশিমাসার এক বৈঠকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বৈঠকে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, উদ্বোধনের নির্ধারিত সময়সীমার মধ্যেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করবে।
১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে তৃতীয় টার্মিনাল চালু করার প্রস্তুতির অংশ হিসেবেই দ্রুততম সময়ে ওআরএটি প্রক্রিয়া শুরু করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ওআরএটি কার্যক্রম শুরুর পথ সুগম করতে জাপানি এসডব্লিউজি কর্তৃক যথাসময়ে দরপত্র জমা দেওয়ার বিষয়টি অত্যন্ত জরুরি।
এ সময় তিনি জাপানকে বাংলাদেশের অন্যতম পুরোনো ও সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী মনে করেন এবং তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্বীকার করেন।
নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়নে জাপানের অবদানের বিষয়গুলো নিয়ে আলোচনা চলে।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে এবং শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান উদ্যোগে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে ইয়োশিমাসা আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে আফরোজা খানম ও রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু হওয়ার উৎসবে ইয়োশিমাসার হাতে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি মডেল তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন